তিন দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ ৫ জেলের

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০৪:১৭ এএম

কক্সবাজারের সেন্টমার্টিনস উপকূলে চারটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৫ জেলের গত ৩ দিনেও খোঁজ মেলেনি। গত শুক্রবার রাতে সেন্টমার্টিনসের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এসব ট্রলার ডুবে তারা নিখোঁজ হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ চট্টগ্রামের আনোয়ারা উপকূলের বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার সাগরে মাছ ধরতে যায়। গত শুক্রবার রাতে হঠাৎ বাতাসের বেগ বেড়ে গেলে আছড়ে পড়ে ডুবে যায় চারটি ট্রলার। এসব ট্রলারে ৪৮ জন মাঝিমাল্লা ছিলেন। এদের মধ্যে ৪৩ জন সাঁতরে অন্য ট্রলারে উঠতে সক্ষম হন।

ডুবে যাওয়া একটি ট্রলারের মালিক জাহাঙ্গীর আলম বলেন, আমার ট্রলারে থাকা জেলে খোর্দ্দ গহিরা গ্রামের নুরুল ইসলাম ও দুধকুমড়া গ্রামের মো. ইসহাক নিখোঁজ রয়েছেন।

আরেক ট্রলারের ফিরে আসা জেলেরা জানান, গহিরা এলাকার এই ট্রলারের মাঝি নাসির উদ্দিন, জেলে খাইর আহমদ ও জমির উদ্দিন নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি উপজেলার জুঁইদ-ী গ্রামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত