এই লকডাউনের মধ্যে মদ পাচ্ছিলেন না, তাই অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে বসলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রীর ছেলে। অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার ফলে হাসপাতালে ভর্তি করতে হয়েছে প্রয়াত তামিল অভিনেত্রী মনোরমার ছেলে ভূপতিকে।
সূত্রের খবর, প্রয়াত তামিল অভিনেত্রী মনোরমার ছেলে ভূপতি নিজেও একজন অভিনেতা ও গায়ক। ভূপতি মাদকাসক্ত ছিলেন বলেই জানা যাচ্ছে। এদিকে লকডাউনের ফলে পর্যন্ত মদ তিনি কিনতে পারেননি। আর নেশা কাটাতেই তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে বসেন। পরে পরিবারের সদস্যরা তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
জানা যাচ্ছে, অভিনেতা ও গায়ক ভূপতিকে তার চিকিৎসকই এই ঘুমের ওষুধটি দিয়েছিলেন। আর মদ কিনতে না পেরে নেশা কাটাতে সেই ঘুমের ওষুধটিই অধিক পরিমাণে খেয়ে বসেন অভিনেতা। মঙ্গলবার সন্ধ্যায় ভূপতিকে তার ঘরে আচ্ছন্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন তার ছেলে। তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুরো বিষয়টি খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছায় পুলিশ। এদিকে ভূপতির মা মনোরমা দেবী একজন জনপ্রিয় তামিল অভিনেত্রী। তার ছেলের এমন কাণ্ডে হতাশ মনোরমার ভক্তরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
