নারায়ণগঞ্জে লকডাউনের মধ্যেই খাবারের জন্য বিক্ষোভ করেছে নিমড়ব আয়ের শতাধিক মানুষ। গতকাল বুধবার দুপুর ১২টায় ফতুল্লা থানার কাশিপুর আমবাগান এলাকায় অসংখ্য মানুষ রাস্তায় এসে জড়ো হয়।
জানা গেছে, সদর উপজেলার কাশিপুর ইউপি মেম্বার ও প্যানেল চেয়ারম্যাআইয়ুব আলী তাদের ভোটার আইডি কার্ড নিয়ে খাবার দেওয়ার কথা বলেছিল। তার কথা অনুযায়ী খাবার আনতে গেলে মানুষ বেশি দেখে খাবার দেওয়া সম্ভব না বলে জানানো হয়। এরপর খাবার নিতে আসা মানুষ বিক্ষোভ করতে থাকে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। এছাড়াও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৯ জন। যে কারণে নারায়ণগঞ্জকে করা হয়েছে লকডাউন। এতে করে গৃহবন্দি হয়ে পড়েছে পুরো নারায়ণগঞ্জবাসী। গৃহবন্দি থাকার ফলে নিমড়ব আয়ের মানুষ খারার না পেয়ে অসহায় হয়ে পড়েছে। এরই মধ্যে সদর উপজেলাধীন কাশিপুর আমবাগান এলাকার শত শত মানুষ লকডাউনের মধ্যেই রাস্তায় এসে বিক্ষোভ মিছিল করেছে। তাদের দাবি, সাধারণ ছুটি ঘোষণার পরপরই অসহায় হয়ে পড়েছেন তারা। ঘর থেকে কাজে না যেতে পারায় অনেকেই না খেয়ে দিনযাপন করছেন। এ কারণে লকডাউন ভেঙে বাড়ির বাইরে এসে বিক্ষোভ করেন তারা।
গত ২৮ মার্চ ৭ হাজার ৫শ’ পরিবারের জন্য নারায়ণগঞ্জ জেলায় ৭৫ টন চাল ও ৯ লাখ টাকা সরকারি বরাদ্দ এসেছে। আরেক ধাপে ২শ টন চাল ও ২ লাখ টাকা নারায়ণগঞ্জ সদর উপজেলার জন্য আসে।
