মনোহরদীতে সংবাদপত্রের হকারদের খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ০৮:১৫ পিএম

নরসিংদীর মনোহরদীতে করোনাভাইরাসের কারণে লকডাউনে বন্দী সংবাদপত্রের হকারদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মনোহরদী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ভূইয়া ডায়াগনস্টিক সেন্টারের সহায়তায় উপজেলার সব হকারকে এসব খাদ্যসামগ্রী দেওয়া হয়।

এ  সময় করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে সচেতন হওয়াসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, ভূইয়া ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক ভূইয়া, পরিচালক ডা. ওয়াহিদুল হাসান ভূইয়া সজিব, দেশ রূপান্তরের নরসিংদী প্রতিনিধি সুমন বর্মণ, মনোহরদী রির্পোটাস ক্লাবের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিপন প্রমুখ।

আয়োজকরা জানায়, সংবাদপত্র পাঠকের হাতে পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব পালন করেন হকাররা। কিন্তু করোনাভাইরাসের কারণে হকাররা মানবিক দিনযাপন করছে। তাদের কথা বিবেচনা করেই রিপোর্টার্স ক্লাবের এ উদ্যোগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত