করোনা মোকাবিলা

২০ কোটি টাকা দেবে ইউনিলিভার

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ০২:৪৬ এএম

করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ২০ কোটি টাকার আর্থিক সহায়তার অঙ্গীকার করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।

এই প্রতিশ্রুতির অংশ হিসেবে নিজের তৈরি পণ্য অনুদান, জনসচেতনতা সৃষ্টি, স্বাস্থ্য খাত উণ্ণয়নে সহযোগিতা প্রদান, কোম্পানির কার্যক্রমে জড়িত প্রত্যেক মানুষের সুরক্ষা নিশ্চিতকরণ এবং সরবরাহ, বিপণন ও ভ্যালু চেইন ব্যবস্থায় নিয়োজিত কর্মীদের সবার জীবিকা নিশ্চিত করাসহ নানা কর্মসূচি ও পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

ইউনিলিভার বাংলাদেশ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে বিভিণ্ণ সহযোগী সংগঠনের মাধ্যমে এখন পর্যন্ত ১ কোটি টাকা আর্থিক মূল্যের পণ্যসামগ্রী বিনা মূল্যে বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। বিভিণ্ণ সংগঠনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এভাবেই দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে ইউনিলিভার।

জানুয়ারি থেকে করোনাভাইরাস মোকাবিলায় জনগণকে সচেতন করার উদ্দেশ্যে গণমাধ্যমে স্বাস্থ্য সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে আসছে ইউনিলিভার। এ খাতে এখন পর্যন্ত প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় করেছে প্রতিষ্ঠানটি।

ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেদার লেলে বলেন, ‘করোনাজনিত চ্যালেঞ্জের মাত্রা বিবেচনায় এবং বিভিণ্ণ পর্যায় থেকে তা মোকাবিলা করার লক্ষ্যে সহযোগিতার মাধ্যমে আমরা সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, কর্মসূচি বাস্তবায়নকারী অংশীদার ও সুশীল সমাজের সঙ্গে কাজ করে যাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত