কভিড-১৯ মোকাবিলায় জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এগিয়ে এসেছে সরকারি ও বেসরকারি বিভিণ্ণ সংস্থা ও প্রতিষ্ঠান। এ ধারাবাহিকতায় গ্রামীণ প্রতিষ্ঠানগুলোও এগিয়ে এসেছে বিভিণ্ণ কর্মসূচি নিয়ে।
গ্রামীণ ফ্যাব্রিক্স অ্যান্ড ফ্যাশন্স এ পর্যন্ত ২০ হাজার নিরাপত্তা গাউন তৈরি করে বিভিনড়ব হাসপাতাল ও চিকিৎসা সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানে সরবরাহ করেছে। আরও ১০ হাজার পিস পিপিই তৈরির কাজ চলছে।
গ্রামীণ টেলিকম যে সমস্ত স্বাস্থ্য রক্ষাকারী সামগ্রী উৎপাদন করতে পারছে না সেগুলো বিদেশ থেকে আনার পদক্ষেপ নিয়েছে। আগামী ১০ দিনের মধ্যে এসব সামগ্রী তাদের হাতে এসে পৌঁছাবে।
দেশব্যাপী গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর স্থানীয় অফিসের কর্মচারী-কর্মকর্তারা তাদের এলাকার নির্দিষ্ট সংখ্যক পরিবারের দায়িত্ব নিয়েছে। এই আড়াই হাজার পরিবার বা দশ হাজার মানুষের এই মহামারী শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিনের খাবার অর্থ জোগান দিচ্ছে তিনটি গ্রামীণ প্রতিষ্ঠান- গ্রামীণ টেলিকম, গ্রামীণ টেলিকম ট্রাস্ট এবং গ্রামীণ কল্যাণ। বিজ্ঞপ্তি
