কভিড-নাইনটিনে আক্রান্ত হয়ে মারা গেলেন বিখ্যাত কৌতুক শিল্পী টিম ব্রুক টেইলর। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
টিমের ম্যানেজার জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই জনপ্রিয় অভিনেতা। বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এর পর রবিবার মারা যান টিম ব্রুক টেইলর।
১৯৪০ সালের ১৭ জুলাই জন্ম টেইলরের। তিনি ইংল্যান্ডের প্রথম অভিনয়শিল্পী, যিনি স্টপ-মোশন টেকনিককে লাইভ অ্যাকশন ফরম্যাটে এনেছিলেন। ১৯৭০ এর দশকের জনপ্রিয় শো গুডিস, আই অ্যাম সরি, আই হ্যাভেনট আ ক্লু ছাড়াও তিনি টেলিভিশন শো ‘অ্যাট লাস্ট দ্য ১৯৪৮ শো’ ও ‘ব্রডেন ইয়োর মাইন্ড’ কমেডি সিরিজের জন্য বিখ্যাত। বিবিসি রেডিও স্টেশনেও দুটো শো করতেন তিনি।
টেলিভিশনের পাশাপাশি থিয়েটারেও যথেষ্ঠ জনপ্রিয় ছিলেন টিম ব্রুক টেইলর। বেশ কিছু সিনেমায়ও অভিনয় করেছেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে করোনা প্রাণ কেড়েছে একের পর এক অভিনেতা, গায়কের। যার মধ্যে হিলারি হিথ, অ্যাডাম স্কলেঞ্জার, অ্যালেন গারফিল্ড, জন প্রাইন, লি ফিয়েরো-সহ একাধিক নাম রয়েছে। এ ছাড়া টম হ্যাঙ্কস, রিটা উইলসন, ইদ্রিস এলবা, পিঙ্ক-সহ একাধিক তারকা সেরে উঠেছেন।
