দৌলতখানে ব্যবসায়ীর ঘর থেকে ৩৮ বস্তা ত্রাণের চাল উদ্ধার

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০৬:০৮ পিএম

ভোলার দৌলতখানে জুয়েল নামের এক মুদি ব্যবসায়ীর বসত ঘর থেকে ৩৮ বস্তা সরকারি ত্রাণের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ।

মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দলিলউদ্দিন খায়ের হাট বাজার সংলগ্ন মিঝি বাড়ির মুদি ব্যবসায়ী জুয়েলের ঘর থেকে এ চাল উদ্ধার করা হয়। এসব চাল ১০ টকা মূল্যের সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির বলে স্থানীয়রা জানান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান অভিযান চালিয়ে সরকারি ৩৮ বস্তা চালসহ ব্যবসায়ী জুয়েল ও তার ভাই কচিকে আটক করে।

এ বিষয়ে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ বলেন, আটককৃত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত