ঘরে ত্রাণের চাল, বাউফলে নারী ইউপি সদস্যের কারাদণ্ড

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ০৭:১৪ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য লিপি আক্তারের বসত ঘরে ত্রানের চাল রাখার দায়ে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল তিনটায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালি এ রায় প্রদাণ করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গোপণ সুত্রে খবর পেয়ে বুধবার দুপুর দুইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালি পুলিশের সহযোগীতায় ইউপি সদস্য লিপি আক্তারের বাড়িতে অভিযান চালায়। এ সময় লিপি আক্তারের ঘর থেকে চার বস্তা ত্রাণের ও এক বস্তা ভিজিডি চাল উদ্ধার হয়। সরকারি চাল নিজ বসত ঘরে রাখার দায়ে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু বলেন, সামাজিক দূরত্ব বিবেচনার জন্য ইউপি সদস্য লিপি আক্তারসহ সকল সদস্যেদের মধ্যে দুপুর বারোরটার দিকে সাত বস্তা চালসহ মাষ্টার রোলের কাগজ দিয়ে দেওয়া হয়। লিপি আক্তার দুপুর একটার দিকে তার সাত বস্তা চালের মধ্যে দুই বস্তা নয়জন দুস্থদের মধ্যে বিতরণ করেছেন। এর পড়েই দুপুর দুইটার দিকে ওই ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালানো হয়। চেয়ারম্যানের দাবি, ইউপি সদস্য লিপি আক্তার ষড়যন্ত্রের শিকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত