অভয়নগর উপজেলা চেয়ারম্যানের ছেলে অস্ত্র গুলিসহ আটক

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০১:৫৯ এএম

যশোরে অভয়নগরে উপজেলা চেয়ারম্যানের ছেলে আগেড়বয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব। গত মঙ্গলবার বিকেলে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৬ এর এএসপি সোহেল রানা জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীরের ছেলে শাহ আবিদ কামরানকে আটক করা হয়। পরে তার ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত