নরসিংদীতে ৩ চিকিৎসকসহ আরও ২৭ করোনা রোগী শনাক্ত

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০৬:৩৫ পিএম

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও তিন চিকিৎসক সহ ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৯১ জন। এর মধ্যে পলাশ উপজেলা শামীম নামে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

বৃহস্পতিবার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন করে ২৭ জনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়। নতুন আক্রান্ত ২৭ জনের মধ্যে রয়েছে সদর উপজেলার  ১২ , বেলাবো উপজেলায় ৯, শিবপুর উপজেলায় ৪ ও রায়পুরা উপজেলার ২ জন । নরসিংদী জেলা করোনা প্রতিরোধ ইমারজেন্সী সেল প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নরসিংদী জেলায় এ পর্যন্ত ৩৬৩ জনের নমুনা সংগ্রহ করে আইসিডিআর এ পাঠানো হয়। যার মধ্য থেকে এ পর্যন্ত ৯১ জনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা কোভিড-১৯ হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।

নরসিংদী জেলা করোনা প্রতিরোধ ইমারজেন্সী সেল প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস বলেন, বৃহপতিবার ৩৮ জনের নমুনা সংগ্রহ করে স্ব্যাস্থ্য বিভাগ। পরে সেগুলো আইইডিসিআর এ পাঠানো হয়। সেগুলোর মধ্যে থেকে ২৭ জনের করোনা পজিটিভ আসে।  জেলায় এ পর্যন্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকল্প কর্মকর্তা, সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিশুসহ ৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

তিনি আরও বলেন, আক্রান্তদের নরসিংদীর জেলা হাসপাতালে (করোনা হাসপাতাল) স্থাপিত আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নতুন আক্রান্তদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এছাড়া তাদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত