মাদক সম্রাজ্ঞী চরিত্রে জেনিফার লোপেজ

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০২:০৭ এএম

ড্রাগ লর্ড ড্রামা ‘দ্য গডমাদার’-এর নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন নায়িকা-গায়িকা জেনিফার লোপেজ। পরিচালনায় থাকতে পারেন এমিজয়ী রিড মোরানো। ভ্যারাইটি জানায়, লোপেজের এ সিনেমায় অন্তর্ভুক্তি বেশ পুরনো। এতদিন পরিচালকের অভাবেই প্রজেক্টটি গতি পায়নি। গত গ্রীষ্মেই জানা যায়, কলম্বিয়ান মাদক সম্রাজ্ঞী গ্রিসেলডা ব্লাযাঙ্কোর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জেনিফার লোপেজ। পুরুষশাসিত সমাজে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ওঠা এক নারী ব্লাযাঙ্কোর । নিজেকে ধীরে ধীরে নিয়ে যান মাদক ব্যবসার শীর্ষস্থানে।

প্রায় ২০০ কোটি ডলার মূল্যের সম্পদের মালিক ছিলেন তিনি। মিয়ামির ‘কোকেন কাউবয়’ যুদ্ধের অন্যতম চরিত্র এই ব্লাযাঙ্কোর । ২০১২ সালে কলম্বিয়ায় খুন হন তিনি। এদিকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলুর জনপ্রিয় শো ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর প্রথম তিন পর্ব পরিচালনা করে এমি ও ডিরেক্টর্স গিল্ড অ্যাওয়ার্ডস জিতেছিলেন রিড মোরানো। টেলিভিশন ও ছোটপর্দার জন্য একাধিক সিনেমার বানানোর পাশাপাশি সিনেমাটোগ্রাফিতে যুক্ত আছেন। অভিনয়ের পাশাপাশি ‘দ্য গডমাদার’-এর অন্যতম প্রযোজক লোপেজ। এ সিনেমা নিয়ে তিনি জানান, সবসময়ই গ্রিসেলডা প্রতি তার আগ্রহ ছিল, এ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে খুব খুশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত