নরসিংদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৩:১৭ পিএম

নরসিংদীর মনোহরদীতে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কালু শেখ (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের হরিনারায়ণপর গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতিত শিশুটি স্থানীয় বিদ্যারয়ে প্রথম শ্রেণির ছাত্রী। রাতেই শিশুটির বাবা আবুল কালাম বাদী হয়ে নারী ও নির্যাতন দমন আইনে কালু শেখকে আসামি করে মনোহরদী থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত কালু শেখ পেশায় একজন সিএনজি চালক। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

মনোহরদী থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় শিশুটি প্রতিবেশী চাচা কালু শেখের বাড়িতে যায়। তখন কালু শেখ শিশুটিকে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাকে ছেড়ে দেয় কালু। শিশুর স্পর্শকাতর স্থানে কামড়িয়ে জখম করায় পরিবারের সদস্যরা তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় দায়িত্বরত চিকিৎসক শিশুটির উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন।  রাতেই খবর পয়ে মনোহরদী থানা পুলিশ এলাকায় অভিযান চালিয়ে কালু শেখকে আটক করে থানায় নিয়ে আসে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত কালু শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। আর সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত