হতদরিদ্রের পাশে না দাঁড়ালে অন্যায় হবে : রব

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৪:৩৮ এএম

করোনার সংকটে হতদরিদ্র মানুষের পাশে না দাঁড়ালে মানবতার প্রতি ভয়াবহ অন্যায় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।

তিনি নিজেদের সামর্থ্যরে সবটুকু নিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

বিজ্ঞপ্তি আরও জানানো হয়, জেএসডির উদ্যোগে বাংলাদেশের কয়েকটি জেলায় ত্রাণসামগ্রী  বিতরণ করা হয়। ‘জাতীয় দুর্যোগ ও ত্রাণ কেন্দ্রীয় সমন্বয় কমিটি’র পক্ষে গতকাল ঢাকা মহানগরীর কোতোয়ালি, পোস্তগোলা এবং মিরপুরে জেএসডির কেন্দ্রীয় নেতা কামাল উদ্দীন পাটোয়ারীর তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ করা হয়।

এ ছাড়া সিরাজগঞ্জ, ফেনী, খুলনা, রংপুর, পাবনা, নাটোর, বি-বাড়িয়ায় জেএসডির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত