গোপালগঞ্জে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৯:৩৪ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নাদিম মোল্লা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে তার মুত্যু হয়।

বান্ধাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মহব্বত আলী গোলদার বলেন, নাদিম মোল্লা কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি এসেছেন।

গত রাত ৩টার দিকে তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, মৃত্ ব্যক্তির নমুনা সংগ্রহ এবং পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া আশপাশের বাড়ির লোকদেরকে তাদের সংস্পর্শে না যেতে বলা হয়েছে। বাড়িটি লগডাউন করা হয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ৩ নারীর করোনা নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

আইইডিসিআর থেকে পাঠানো রিপো্র্টে তাদের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

এছাড়া বাকি ২ জনের নমুনা রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত