করোনাভাইরাসের কারণে সারা দেশে চলছে সাধারণ ছুটি। সামাজিক দূরত্ব বজায় ও স্বেচ্ছায় ঘরবন্দী থাকার জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হলেও সাধারণ মানুষ অসচেতনতার পরিচয় দিচ্ছে। শুধু তাই নয়, করোনার এই সময়ে ধর্ম ও বিজ্ঞান নিয়েও লোকজন মেতে উঠেছে অহেতুক বিতর্কে। করোনা ইস্যুতে ধর্ম ও বিজ্ঞান নিয়ে টানাটানিতে আক্ষেপ প্রকাশ করলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুকী বলেন, ‘‘দেখলাম বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে ‘জেনে রাখো, করোনার বিরুদ্ধে বিজ্ঞান লড়েছিলো একা, কোনো ধর্ম নয়!’
আমি ঠিক বুঝতে পারি না বিজ্ঞানের সঙ্গে ধর্মের ফুটবল খেলা কবে থেকে, কেমনে শুরু হইলো! আবার কিছু কিছু হুজুরের ওয়াজে দেখি ধর্মের সঙ্গে বিজ্ঞানের একটা হাডুডু খেলা বাধাইয়া দেন। যেন ধর্ম ইনজেকশন দিয়া রোগ বালাই দূর করবে আর বিজ্ঞান শেখাবে আধ্যাত্মিকতা-নৈতিকতা!
দেখিয়া শুনিয়া যা বুঝলাম, যেদিন থেকে বিজ্ঞানরে ধর্ম বানানোর এবং ধর্মকে বিজ্ঞান বানানোর চেষ্টা শুরু সেদিন থেকেই দুনিয়াতে ভজঘট লাগিয়া গেল! ভাবছিলাম করোনার ঠেলায় এই আজাইরা কাজিয়া বন্ধ হবে, মানুষ বিনয়ী হবে! কিসের মইধ্যে কী!’’
