মারা গেলেন দক্ষিণের কমেডি স্টার খ্যাত শাবুরাজ

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১০:৩৩ পিএম

অকালেই চলে গেলেন মালায়ালাম টিভি অভিনেতা শাবুরাজ। মঙ্গলবার কোল্লাম হাসপাতালে তার জীবনাবসান হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪০ বছর।

এশিয়ানেটের কমেডি স্টার শো-এ সবার নজর কাড়েন শাবুরাজ। সোমবার আচমকা হৃদ্‌রোগে আক্রান্ত হন এই মিমিক্রি শিল্পী। ডাক্তাররা চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার কোল্লাম মেডিকেল কলেজে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জনপ্রিয় শো কমেডি স্টার সিজন টু-তে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রচুর প্রশংসা কুড়িয়েছেন শাবুরাজ। তার অগণিত ভক্ত তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত