টানা দুই টি-২০ বিশ্বকাপ নিয়ে গাভাস্কারের প্রস্তাব

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০২:২২ পিএম

করোনাভাইরাসের কারণে সূচিতে থাকা ক্রিকেট সিরিজগুলো হয় স্থগিত, নয় বাতিল। চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের অনিশ্চয়তাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এই আসর শঙ্কায় পড়লে প্রভাব পড়তে পারে আগামী বছর ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও। দুটি আসর নিয়ে অভিনব এক প্রস্তাব দিয়েছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার।

চলতি বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। আর আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে অষ্টম আসর। করোনাভাইরাসের সংকটের মধ্যে আসর দুটির একটিও যাতে বাদ না পড়ে সে জন্য দারুণ এক উপায় দেখিয়েছেন সাবেক তারকা ব্যাটসম্যান গাভাস্কারের।

“আমরা সবাই জানি, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া তাদের দেশে বিদেশিদের ঢুকতে দেবে না। টুর্নামেন্ট শুরু হবে অক্টোবরের মাঝামাঝি সময়ে। যে কারণে এই মুহূর্তে এটা বেশ কঠিন মনে হচ্ছে।''

‘‘পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হবে। যদি ভারত ও অস্ট্রেলিয়া একটা চুক্তি করে, ভারতে যদি কভিড-১৯ এর প্রকোপ কমে আসে তাহলে সময়টা বদলে নিতে পারে। এই অক্টোবর-নভেম্বরে ভারতে হতে পারে বিশ্বকাপ এবং পরের বছর অস্ট্রেলিয়ায় এই একই সময়ে।''

করোনাভাইরাসের ধাক্কায় থমকে আছে আইপিএলও। এই বছরের বিশ্বকাপ ভারতে হলে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সেপ্টেম্বরে আইপিএল করারও ইঙ্গিত আছে গাভাস্কারের প্রস্তাবে। তার মতে, আইপিএল খেলেই বিশ্বকাপের প্রস্তুতি কোহলিরা সেরে নিতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত