জিয়া সাংস্কৃতিক সংগঠন-জিসাসের প্রতিষ্ঠাতা আবুল হাসেম রানা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার দুপুর ১২টায় কুমিল্লা সেনানিবাস সংলগ্ন জাফরাবাদ এলাকায় নিজ বাসায় মস্তিষ্কের রক্তক্ষরণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
আবুল হাসেম রানার স্ত্রী নাহিদ গুলবাগ দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে জানান, তার দাফনের বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
