ফের বাবা হলেন সাকিব আল হাসান। গতকাল বাংলাদেশ সময় বিকেলে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সাকিব-শিশির দম্পতির প্রথম সন্তান আলাইনা হাসান অব্রির এখন সাড়ে চার বছর বয়স।
এই বছরের শুরু থেকেই আমেরিকায় আছেন। তার স্ত্রী আগে থেকে প্রবাসী। দ্বিতীয় সন্তান জন্মদানের সূত্রে ঢাকা থেকে সেখানে চলে যান আগেই। এই মাসের শুরুতে সবাইকে দ্বিতীয় সন্তানের জন্মের জন্য অপেক্ষা করার খবর দেন সাকিব। নিজের ফেইসবুক পেজে আলাইনার একটি ছবি পোস্ট করে তা জানিয়েছিলেন।
