ঢাকা পালানো করোনা আক্রান্ত স্বামী-স্ত্রী কুষ্টিয়ার আইসোলেশনে

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০৮:৩৩ এএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা কভিড-১৯ ভাইরাস আক্রান্ত স্বামী-স্ত্রী থাকতেন ঢাকা কামরাঙীরচরে। ভাইরাসে আক্রান্ত জানার পর সেখান থেকে পালিয়ে বাড়ি আসার পথে ওই দুই রোগীকে শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী থেকে উদ্ধার করে স্বাস্থ্য বিভাগ ও সদর থানা পুলিশ। এরপর পাঠানো হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে।

শুক্রবার রাত ৯টার দিকে তছিকুল ইসলাম (৩১) ও তার স্ত্রী শিল্পী বেগমকে (২৪) কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টার দিক রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়নে ঢাকাফেরত ভাইরাস আক্রান্ত ঐ দম্পতিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের নির্ধারিত করোনা আক্রান্ত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত