সাতক্ষীরায় বিদেশফেরত মোট ৩ হাজার ৫৪৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড়পত্র দেয়া হয়েছে আরও ৩ হাজার ৫২৯ জনকে।
এছাড়া মেডিকেল কলেজ হাসাপাতালের আসোলেশনে রয়েছে ৩ জন এবং যুব উন্নয়নের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন আরও ৭ জন।
এদিকে, সাতক্ষীরা জেলা থেকে মোট ২৮৭ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৪১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে।
১৪১টি রিপোর্টই নেগেটিভ এসেছে। বাকিদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
এদিকে, তথ্য গোপন করে নারায়ণগঞ্জ থেকে আসা সাতক্ষীরার কালিগঞ্জের হারুনার রশিদ সুমন নামের এক যুবক করোনার উপসর্গ নিয়ে শনিবার সদর হাসপাতালে মারা যাওয়ায় সেখানকার চিকিৎসক ও নার্সদের মধ্যে এক ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে।
মৃত যুবকসহ তার স্বজনদের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মারা যাওয়া ওই যুবকের বাড়িসহ তার আশপাশের ৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।
