আইপিএল নয়, দলে ঢুকেছি ঘরোয়া লিগ দিয়ে: বুমরাহ

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০২:৪৯ পিএম

জসপ্রিত বুমরাহর সাফল্যের কথা উঠলেই অনেকে আইপিএল প্রসঙ্গ টেনে আনেন। বলা হয়, আইপিএল দিয়েই আলোয় এসেছেন তিনি। কিন্তু ভারতের এই প্রজন্মের সেরা পেসার জানিয়েছেন, ঘরোয়া লিগ দিয়ে মূলত জাতীয় দলে ডাক পান তিনি।

সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের সঙ্গে ইন্সটাগ্রামের একটি লাইভ সেশনে বুমরাহ নিজের ক্যারিয়ার বিষয়ক আলোচনায় বলেন, ‘ঘরোয়া লিগে ধারাবাহিক ভালো খেলার পর জাতীয় দলে ডাক পাই।’

বুমরাহকে বিশ্ববাসী প্রথম চেনে ২০১৩ সালের আইপিএলে। সে বছর ১৯ বছরের বুমরাহ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক ম্যাচে ৩ উইকেট নেন। পারফর্ম্যান্স ছাপিয়ে তার ব্যতিক্রমী বোলিং স্টাইল তখন আলোচনায় আসে।

‘আইপিএল দিয়ে আমার জাতীয় দলে খেলার যে কথা শোনা যায়, সেটি আসলে মিথ। আইপিএল খেলার সময় আমি নিয়মিত পারফর্মার ছিলাম না। ঘরোয়া ক্রিকেট বিজয় হাজারে ট্রফিতে ভালো করে ২০১৬ সালে দলে ডাক পাই।’

২০১৬ সালে ওডিআই এবং টি-টোয়েন্টিতে জাতীয় দলে অভিষেক হয় বুমরাহর। টেস্টে ডাক পান ২০১৮ সালে। এরপর তিন সংস্করণের ক্রিকেটেই নিয়মিত মুখ হয়ে ওঠেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত