রাউজানে ওয়ার্ড আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৬:১৭ এএম

চট্টগ্রামের রাউজানে বিতান বড়ুয়া (৪০) নামে এক আওয়ামী লীগের নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার বিকেলে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অংকুরি ঘোনা বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিতান ওই ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি হালদায় মাছের ডিম সংগ্রহের পাশাপাশি হ্যাচারি ব্যবসা করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ বলেন, প্রতিবেশী রাহুল রড়ুয়া ও তুফান নামে দুজনের সঙ্গে বিতানের বিরোধ ছিল। কিছুদিন আগে বিতানের সঙ্গে রাহুলের বাড়িতে সীমানা দেয়াল স্থাপন নিয়ে বিরোধ হয়। প্রাথমিকভাবে ধারণা করছি সেই বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রেও জানতে পেরেছি, রবিবার বিকেলে অংকুরি ঘোনায় এসে সামনে থেকে বিতানকে গুলি করে ওই দুজন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি জানিয়ে ওসি বলেন, তবে ধরতে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত