কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে মেষের, অবৈধ প্রেমে বদনাম হবে ধনুর

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৮:১৩ এএম

মেষ : আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। সংসারে অর্থ নিয়ে ঝামেলা বাধতে পারে।

বৃষ : রোগের জন্য হাসপাতালে যেতে হতে পারে। বিদ্যুৎ থেকে দূরে থাকুন। সংসার খরচে দ্বন্দ্ব দেখা দিতে পারে।

মিথুন : ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। পেটের রোগে অস্ত্রোপচার করতে হবে। আয় থেকে ব্যয় বাড়বে।

কর্কট : কর্মক্ষেত্রে সম্মান থাকলেও শত্রুরা প্রকাশ্যে ঝগড়া-ঝামেলার চেষ্টা করবে। ভ্রমণে বাধা ও দুর্ঘটনা যোগ আছে।

সিংহ : খাদ্য ও যানবাহন ঠিকাদারিতে লাভ হবে। ঋণের অর্থ আদায় হতে পারে। মাংস ব্যবসায় অর্থ জমবে।

কন্যা : কর্মস্থলে ঝামেলা দেখা দিতে পারে। কাজে অতৃপ্তি বিরাজ করবে। সন্তানের দুর্ঘটনা যোগ আছে।

তুলা : বিদেশ ভ্রমণে বাধা ও দুর্ঘটনা যোগ আছে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। বাবার বিদ্যুৎ ও আঘাতজনিত দুর্ঘটনা দেখা যায়।

বৃশ্চিক : স্বল্প ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। স্ত্রীর মেজাজ গরম থাকবে।

ধনু : স্ত্রীর আঘাতের কারণে সংসারে ঝামেলা দেখা দেবে। উপার্জনে বাধা থাকবে। অবৈধ প্রেমে বদনাম হবে।

মকর : দেহে আঘাত লাগতে পারে। পাওনাদারদের সঙ্গে ঝগড়া বাধতে পারে। প্রেমে বিচ্ছেদ দেখা যায়।

কুম্ভ : ভবনে অর্থ ব্যয় হতে পারে। প্রেম-প্রীতির ক্ষেত্রে ঝগড়া অবধারিত। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

মীন : মায়ের দেহে অস্ত্রোপচার হতে পারে। বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। আত্মীয়দের হস্তক্ষেপে সংসারে শান্তি বিরাজ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত