ঝিনাইদহে ৩ চিকিৎসকসহ ৮ জন করোনা আক্রান্ত

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৭:২১ এএম

ঝিনাইদহে তিন চিকিৎসকসহ আটজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ২৩টি নমুনার মধ্যে ৮টির ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে গত চার দিনে আক্রান্ত রোগীর সংখ্যা সংখ্যা দাঁড়াল ২১।

আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ, শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ও তিন স্বাস্থ্যকর্মীসহ চারজন, কালীগঞ্জে এক স্বাস্থ্যকর্মীসহ দুজন এবং কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রয়েছেন। এ নিয়ে গত চার দিনে চার চিকিৎসক, নয় স্বাস্থ্যকর্মী, চিকিৎসকের গাড়িচালক, এক শিক্ষিকাসহ আক্রান্তের সংখ্যা ২১। যার মধ্যে স্বাস্থ্য বিভাগের ১৪ জন রয়েছেন। করোনা সেলের মুখপাত্র ও মেডিকেল অফিসার প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। গত চার দিনে করোনায় আক্রান্ত ২১ জনের মধ্যে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডেন্টাল সার্জন ছাড়াও জেলার ছয় স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের গাড়িচালকসহ আটজন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত