বয়ফ্রেন্ডের সন্তানের মা হচ্ছেন গিগি হাদিদ

আপডেট : ০১ মে ২০২০, ০৩:০৩ পিএম

‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালকন’-এ জানা গেল, প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন গিগি হাদিদ, আর সন্তানের বাবা তার প্রেমিক জাইন মালিক।

পিপল ডটকম জানান, ২৫ বছর বয়সী এই সুপারমডেল নিজের বাড়ি থেকেই ‘দ্য টুনাইট শো’তে যুক্ত হন। বৃহস্পতিবার অনুষ্ঠানের চুম্বক অংশে খবরটি প্রকাশ হয়। সেখানেই সঞ্চালক জিমি জানান, হাদিদ ও মালিকের এই সুখবর শুনে তিনি খুবই উচ্ছ্বসিত।

গিগি হাদিদ জানান, সোশ্যাল ডিসটেন্সিং-এর এই সময়টা তার ভালোই কাটছে বাড়িতে। প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে।

অবশ্য মঙ্গলবার এই মডেলের মা ইয়োলান্দা হাদিদ এই বিষয়ে মুখ খুলেছেন। ৫৬ বছর বয়সী ‘দ্য রিয়্যাল হাউসওয়াইভ অব রেভারলি হিলস’-খ্যাত অভিনেত্রী জানান, গত সেপ্টেম্বরে তিনি মা হারিয়েছেন। এখন সংসারে আরেকজন আসার খবর শুনেছেন। তিনি খুবই খুশি।

গত ফেব্রুয়ারিতে গায়ক জাইন মালিকের সঙ্গে সম্পর্কের কথা চাউর করেন হাদিদ। বর্তমানে করোনাজনিত লকডাউন অবস্থায় তারা একসঙ্গে সময় কাটাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত