শরীয়তপুরে নতুন করে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত

আপডেট : ০২ মে ২০২০, ০৯:০২ পিএম

শরীয়তপুরে নতুন করে আরও ছয়জন পুরুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবার জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, শরীয়তপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবদুর রশিদ।

তিনি বলেন, শনিবার নতুন করে আরও ছয়জনের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। ছয়জনই পুরুষ । যাদের মধ্যে ১৩ থেকে ১৮ বছরের তিনজন এবং ২৫ থেকে ৩০ বছরের তিনজন। তাদের মধ্যে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নে তিনজন, শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন দুইজন ও নড়িয়া উপজেলার ভুমখাড়া ইউনিয়নে একজন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ জন। এছাড়াও পুরাতন তিনজন রোগীর ফলোআপ ফলাফল পজিটিভ এসেছে।

ডা. মো. আবদুর রশিদ বলেন, জেলায় আক্রান্ত ৩৫ জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। বাকি ৩৩ জনের মধ্যে একজন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্য ৩২ জনের মধ্যে সংক্রমণ প্রতিরোধে দুইজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ও বাকিদের নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত জেলায় ৭১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৫৩১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

তিনি আরও বলেন, যারা করোনায় আক্রান্ত তারা কোথায় কোথায় গেছেন দ্রুত খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের থেকে আক্রান্ত হতে পারেন এমন সম্ভাব্য ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। তাদের পরিবারসহ আশপাশের বেশ কয়েকটি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্থানীয় প্রশাসন। আক্রান্ত পরিবারকে আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে।

গত ৪ এপ্রিল করোনায় আক্রান্ত শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৯০ বছরের এক বৃদ্ধ ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত ৪৫ বছরের এক ব্যক্তি ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ডে নিজ বাড়িতে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত