মুন্সীগঞ্জ পুলিশের ৩ সদস্যের নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরা হলেন- জেলার সিরাজদীখান থানার একজন এসআই, একজন পিএসআই ও আরেক জন গোয়েন্দা সংস্থা ডিএসবিতে কর্মরত এসআই।
রবিবার বেলা ১২টার দিকে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সকালে ঢাকা থেকে তিন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
নতুন করে আক্রান্ত পুলিশের ৩ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত আগের দিন শনিবার মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক তদন্তের করোনা শনাক্ত হয়। এ নিয়ে মুন্সীগঞ্জ পুলিশের ৪ সদস্যের করোনা শনাক্ত হল।
