চন্দনাইশ উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বদুর পাড়ার গ্রামের হাজি দিদারুল ইসলাম বাবুল নামে এক প্রবাসী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে আবুধাবির শারজার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিদারুল ইসলাম বাবুল (৩৮)।
বাবুলের পারিবারিক সূত্রে জানা যায়, চন্দনাইশ উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বদুর পাড়ার গ্রামের রমিজ আহাম্মদের তৃতীয় ছেলে হাজী দিদারুল ইসলাম বাবুল। বাবুল দীর্ঘ ১০ বছর ব্যবসায়িক প্রয়োজনে আবুধাবিতে আসা-যাওয়া করত। ১ মাস আগে ব্যবসায়িক প্রয়োজনে আবুধাবি গিয়ে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে করোনা রোগী হিসেবে শনাক্ত হয়। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শুক্রবার তার মৃত্যু হয়।
দিদারুল চন্দনাইশ সমিতির (ইউএই) উপদেষ্টা এবং দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসাইনের (সিআইপি) ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে যান। মৃত্যুর সংবাদের পর তাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
