অধ্যাপক মুনতাসীর মামুন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রবিবার ৬৯ বছর বয়সী মুনতাসীর মামুনকে হাসপাতালটিতে ভর্তি করা হয়।
হাসপাতালটির কভিড-১৯বিষয়ক টিমের ফোকাল পারসন ডা. মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা ভালো নয়। তাকে রাতেই আইসিইউতে শিফট করা হবে।
জানা গেছে, অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছেন। মায়ের চিকিৎসার তত্ত্বাবধানের জন্য তিনি ওই হাসপাতালে দৌড়াদৌড়ি করেন। এর মধ্যে সপ্তাহখানেক আগে করোনা সন্দেহে পরীক্ষা করা হলে তার ফল নেগেটিভ এসেছিল। কিন্তু গত দুই-তিন দিন থেকে তার বমিভাব, খাবারে অরুচি, কাশি ও শরীর দুর্বল অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
