বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দক্ষিণখান থানায় ত্রাণ বিতরণ করেছেন ঢাকা মহানগর যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন।
গতকাল রবিবার ঢাকা-১৮ আসনের অন্তর্গত দক্ষিণখান থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের কাছে তিনি ত্রাণসামগ্রী হস্তান্তর ও উপস্থিত দুস্থদের মাঝে বিতরণ করেন।
