ভারতে তৃতীয় দফা ‘লকডাউন’ শুরু, আক্রান্ত বেড়ে সাড়ে ৪২ হাজার

আপডেট : ০৪ মে ২০২০, ০৯:২২ এএম

করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার রোধে তৃতীয় দফা লকডাউন শুরু হয়েছে। তবে এ যাত্রায় বেশ কিছু ছাড়ের কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ইতোমধ্যে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৪২ হাজারে দাঁড়িয়েছে।

সোমবার থেকে ভারতে তৃতীয় দফার লকডাউন শুরু হলো। আপাতত আগামী ২ সপ্তাহ অর্থাৎ ১৭ মে পর্যন্ত এ লকডাউন চলবে।

এর আগে গত ২৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট দুই দফায় লকডাউনের সাক্ষী থেকেছে বিশ্বের অন্যতম জনবহুল দেশটির মানুষ।

এই সময় জানায়, আগের দুই দফার তুলনায় এই ১৪ দিনের লকডাউনে বেশ কিছু ছাড়ের কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ফলে আগের মতো আর অতটা কড়াকড়ি থাকবে না তৃতীয় দফার লকডাউনে। তবে দেশজুড়ে বেশ কিছু বিধিনিষেধ আগের মতোই বহাল থাকছে। তা মেনে না চললে শাস্তির মুখে পড়তে হতে পারে।

এদিকে দ্য হিন্দুর সোমবার সকালের লাইভ আপডেট অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৪ ৯৬ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৮৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত