মানবতাবিরোধী আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় গ্রেপ্তার করা হয়েছে মানিকগঞ্জের এক শিক্ষককে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মমলা হয়েছে।
শিক্ষক জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামের বাসিন্দা।
বিষয়টি ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত শিক্ষক ঘিওর উপজেলার তেরশ্রী কে. এন ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সোলায়মান ইসলাম (৪০) হোসেন।
গত শনিবার রাতে তিনি তার ফেইসবুকে দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে স্ট্যাটাস দেন। রবিবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।
ওই শিক্ষকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আশরাফুল আলম।
