লকডাউনে ফার্ম হাউজে কী করছেন সালমান (ভিডিও)

আপডেট : ০৪ মে ২০২০, ০৮:৫৬ পিএম

করোনা পরিস্থিতিতে লকডাউন চলছে প্রায় পুরো বিশ্বজুড়ে। বলিউডের ভাইজান সালমান খান লকডাউন কাটাচ্ছেন নিজের ফার্ম হাউজে। সেখানে কী করছেন সালমান? সেটা নিয়ে ছিলস অনেকের কৌতূহল। দেখা গেল লকডাউনে বিলাসী জীবন যাপন নয়, রেশন বিলি করছেন সালমান। তার সাথে রয়েছেন নায়িকা ইউলিয়া ও জ্যাকলিন। 

খবর বলছে, ফার্ম হাউজে থেকেই দৈনিক মজুরদের নিজের হাতে রেশন বিলি করছেন বলিউডের ভাইজান। ট্রাকে করে এসেছে প্রয়োজনীয় নিত্যসামগ্রী। সেখান থেকে সমস্ত উপকরণ নামিয়ে তিনি তা পৌঁছে দিচ্ছেন হাতে হাতে। এই কাজে তাকে সাহায্য করছেন ইউলিয়া ভান্তুর ও জ্যাকলিন ফার্নান্দেজ। ভাইজানের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সবাই প্রশংসায় পঞ্চমুখ দাবাং খানের। 

সূত্র: আনন্দ বাজার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত