লোহাগাড়ায় দরিদ্রদের পাশে ‘এক টাকায় আনন্দ’

আপডেট : ০৫ মে ২০২০, ০৬:৪৩ এএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কর্মহীন হতদরিদ্র, পথশিশু ও ভিক্ষুকদের পাশে দাঁড়িয়েছে তরুণ শিক্ষার্থীদের সংগঠন ‘এক টাকায় আনন্দ’।

গতকাল সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১০০ দুস্থ পরিবারের মাঝে ইফতারসামগ্রী পৌঁছে দেন সংগঠনের কর্মীরা। এসব ইফতারসামগ্রীর মধ্যে রয়েছে ছোলা ১ কেজি, আলু ১ কেজি , পেঁয়াজ ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার , লবণ ১ কেজি , চিড়া ১ কেজি, মুড়ি ৫০০ গ্রাম, চিনি ১ কেজিসহ ৮টি খাদ্যপণ্য। বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয়ের ২৯ তরুণ শিক্ষার্থীর সামাজিক দায়বদ্ধতার কর্মসূচি হিসেবে এ সংগঠন কাজ করছে। বিভিন্ন পথশিশু, দুস্থদের মূলত এক টাকার বিনিময়ে আহার ছাড়াও তারা বিতরণ করেন শিক্ষা উপকরণ ও পোশাকসামগ্রী।

সংগঠনের নির্বাহী পরিচালক চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী জাবের হোসাইন সাকিব জানান, নিজেদের টিফিনের টাকা হতে জমানো অর্থ দিয়ে মূলত আমরা সংগঠনের কাজ চালাই। পাশাপাশি বিভিন্ন ব্যক্তিও উৎসাহী হয়ে আমাদের এ কাজে সহযোগিতা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত