যুক্তরাষ্ট্রে ৭০ শতাংশ মৃত্যু বাড়ার শঙ্কা

আপডেট : ০৬ মে ২০২০, ০৬:০৯ এএম

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ৩২৪ জন। গত এক মাসের মধ্যে এক দিনে সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড এটি। এই পরিসংখ্যান কিছু স্বস্তিদায়ক হলেও আরেকটি পরিসংখ্যান বলছে, দেশটিতে জুন মাসে প্রতিদিন মৃত্যুর হার গত এক সপ্তাহের তুলনায় ৭০ শতাংশ বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির হিসাব অনুযায়ী, জুন মাসের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন ৩০০০ করে মানুষ মারা যেতে পারে। এছাড়া  চলতি মাসের শেষ নাগাদ প্রতিদিন দুই লাখ লোক করোনাভাইরাসে আক্রান্ত হবে বলে দাবি করেছে ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি। 

সরকারের এক গোপন প্রতিবেদনকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস বলছে, যুক্তরাষ্ট্রে জুন মাসের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন ৩০০০ করে মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিন গড় মৃত্যুর সংখ্যা ১,৭৫০। ওই প্রতিবেদন অনুযায়ী, এই সংখ্যা জুন মাসে প্রায় ৭০% বেড়ে যাবে।

করোনাভাইরাসের শিকার হয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। আর আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৮০ হাজার ৩৩২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত