দেশ রূপান্তরের সাংবাদিকের চেষ্টায় খাদ্যসামগ্রী পেলেন পত্রিকা হকাররা

আপডেট : ০৬ মে ২০২০, ০৪:২৫ পিএম

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার মাদারীপুর জেলা সাংবাদিক মেহেদী হাসান সোহাগের মাধ্যমে মাদারীপুরে পত্রিকা হকারদের দুরবস্থার খবর জানতে পেরে তাদের পাশে এসে দাঁড়ালেন মাদারীপুর ক্রিকেট ক্লিনিক।

করোনা মহামারীতে পরিবহন সংকটের কারণে দেশের অনেক স্থানে পত্রিকা পৌঁছাতে না পারায় বর্তমানে কর্মহীন হয়ে পড়েছেন পত্রিকার হকাররা। ফলে খেয়ে না খেয়ে কষ্টের সাথে দিন যাপন করছেন তারা।

মঙ্গলবার দুপুরে কর্মহীন পত্রিকার বিক্রেতাদের খাদ্যসামগ্রী দিলেন মাদারীপুর ক্রিকেট ক্লিনিক ও কোয়াম।

এ সময় মাদারীপুরের ১০ জন পত্রিকা হকার ও এর আগে মাদারীপুরে ২টি কবরস্থানের ১০ জন দাফন- কাফন সম্পন্নকারীর মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। তাদেরকে দেয়া এসব খাদ্যসামগ্রীর মাঝে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তৈল, ৫০০ গ্রাম লবণ ও ২ কেজি আলু।

বর্তমান দুর্যোগ মুহূর্তে এ সকল খাদ্যসামগ্রী পেয়ে মাদারীপুর পত্রিকা হকার ও দাফন-কাফন সম্পন্নকারীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান ও মাদারীপুর ক্রিকেট ক্লিনিকের সাধারণ সম্পাদক আমির বাবুকে।

এ সময় তারা বলেন, আজ আমরা কর্মহীন অনেকেই আমাদের সদস্যদের থেকে লিস্ট নিয়েছেন কিন্তু এ যাবৎ কিছুই দেননি তারা। কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান সোহাগ, লাইভনিউজের বিশেষ প্রতিবেদক সাংবাদিক জুয়েল শাহাদাত এবং মাদারীপুর ক্রিকেট ক্লিনিকের সাধারণ সম্পাদক আমির বাবু।

মাদারীপুর ক্রিকেট ক্লিনিকের সাধারণ সম্পাদক আমির বাবু জানান, মার্চ মাস থেকে শুরু করে মাদারীপুর ক্রিকেট ক্লিনিক ও কোয়াম, মাদারীপুর ঢাকা যৌথভাবে ১৫৫ জনকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। পাশাপাশি এপ্রিল মাসে ইপিলিয়ন গ্রুপের অর্থায়ণে ১৬৭ জনকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ও ২১ জনকে নগদ অর্থ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

খাদ্যসামগ্রী বিতরণে সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সাংবাদিকদের সংগঠন মৈত্রী মিডিয়ার সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, দেশ রূপান্তর পত্রিকার মাদারীপুরের সাংবাদিক ও মৈত্রী মিডিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, লাইভনিউজের নির্বাহী সম্পাদক ও মৈত্রী মিডিয়ার অর্থ সম্পাদক মাসুদুর রহমান, লাইভনিউজের ব্যবস্থপনা সম্পাদক সাইফুল ইসলাম, লাইভনিউজের বিশেষ প্রতিবেদক জুয়েল শাহাদাত প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত