লকডাউনে বিপদে চোপড়া পরিবার

আপডেট : ০৬ মে ২০২০, ০৫:৩১ পিএম

করোনার সংক্রমণ রোধে ভারতজুড়ে চলা লকডাউনের মধ্যেই দিল্লিতে ছিনতাইকারীর কবলে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার কাকা ও মীরা চোপড়ার বাবা।

ঘটনার পরপরই পুলিসের দ্বারস্থ হন প্রিয়াঙ্কার বোন মীরা চোপড়া। দায়ের করা হয় এফআইআরও।

মীরা চোপড়া জানান, দিল্লির পুলিস কলোনি দিয়ে যাওয়ার সময় আচমকাই তার বাবার বাইক আটকায় দুই ব্যক্তি। ছুরি দেখিয়ে লুঠ করে নেওয়া হয় সবকিছু।

দিল্লিতে থাকা সত্ত্বেও কীভাবে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং চুরি, ছিনতাই বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রী মীরা চোপড়া। ওই ঘটনার পরই এফআইআর দায়ের করেন মীরা।

এফআইআর দায়েরের পরপরই পুলিস ব্যবস্থা নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান মিরা চোপড়া।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত