ধনুর স্ত্রীর পীড়া বাড়বে, মীনের বন্ধুরা অতৃপ্তি সৃষ্টি করবে

আপডেট : ০৭ মে ২০২০, ০৮:৪৩ এএম

মেষ : বিদেশ ভ্রমণ বাতিল হবে। আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব ও অতৃপ্তি দেখা দেবে। স্ত্রীর রোগ ভয় আছে।

বৃষ : সংসারে অতৃপ্তি যোগ আছে। অবৈধ পথে আয় বাড়বে। পেটের পীড়া বাড়বে।

মিথুন : পেটের রোগে অস্ত্রোপচার হতে পারে। সন্তানের রোগ ভয় বর্তমান। আয় নেই, ব্যয় বাড়বে।

কর্কট : ব্যবসার পুঁজি লোপের আশঙ্কা। মায়ের পেটের পীড়া বাড়বে। বন্ধুর জন্য ব্যয় বাড়বে।

সিংহ : সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাবে। স্বল্প ভ্রমণ বাতিল হবে। নিকটাত্মীয়র বিপদ হবে।

কন্যা : তরল ও খাদ্যদ্রব্যের ব্যবসায় আয় বাড়বে। কর্মক্ষেত্রে অতৃপ্তি ও দ্বন্দ্ব বাধবে। শরীরে আঘাত লাগতে পারে।

তুলা : ঠান্ডাজনিত রোগ ও পেটের পীড়া বাড়বে। দূর দেশ ভ্রমণ বাতিল হবে। বাবার স্বাস্থ্য ভালো যাবে না।

বৃশ্চিক : বিদেশ ভ্রমণ বাতিল করতে হবে। বিনিয়োগে বাধা আসবে। আয় থেকে ব্যয় বেশি হবে।

ধনু : স্ত্রীর পীড়া বাড়বে। নৌপথে মাদক ব্যবসায় অর্থ উপার্জনের ব্যবস্থা করবে। শেষ পর্যন্ত অর্থ সঞ্চয় হবে না।

মকর : কর্মক্ষেত্রে অতৃপ্তি দেখা দেবে। নৌপথের ব্যবসা বন্ধ হবে। পেটের রোগ বাড়বে।

কুম্ভ : সন্তানের রোগ ভয় বর্তমান। দূরের ভ্রমণে বাধা আসবে। মেজাজ ঠান্ডা রাখুন।

মীন : মায়ের পেটের রোগ বাড়বে। বন্ধুরা অতৃপ্তি সৃষ্টি করবে। নৌপথে দুর্ঘটনা যোগ আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত