লালমনিরহাটে করোনা উপসর্গ নিয়ে গামের্ন্টস কর্মীর মৃত্যু

আপডেট : ০৯ মে ২০২০, ০১:১২ এএম

লালমনিরহাট সদর উপজেলার তেলিপাড়া গোল্ডেন বাজার সংলগ্ন ভাটাপাড়া গ্রামে শুক্রবার করোনা উপসর্গ নিয়ে তালেব (৩৮) নামের এক গামের্ন্টস কর্মী মারা গেছে। তিনি কয়েক দিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। মারা যাওয়ার পূর্বে তার শরীরে জ্বর, গলাব্যাথা ও সর্দি ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার তেলিপাড়ার গোল্ডেন বাজার সংলগ্ন ভাটাপাড়া গ্রামে আকবর কাসাইয়ের পুত্র তালেব (৩৮) নারায়ণগঞ্জে গার্মেন্টসকর্মী হিসেবে কাজ করত। গত ১৩ দিন পূর্বে নিজ বাড়ি তেলিপাড়ায় আসেন। দুই দিন আগে অসুস্থ্যবোধ করলেও বিষয়টি পরিবারের স্বজনরা গোপণ রাখেন। শুক্রবার সকালে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। নিহতের লাশ বিশেষ ব্যবস্থায় দুপুরেই দাফন করেছে স্থানীয় প্রশাসন। তবে মৃতের পরিবারের দাবি, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের সদস্য দিলআরা পারভিন জানান, প্রশাসনের নির্দেশে বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, খবর পেয়ে দ্রুতই স্বাস্থ্য কর্মী পাঠিয়ে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত