যশোরে খাদ্যের সন্ধানে গ্রামে কালোমুখী হনুমান

আপডেট : ০৯ মে ২০২০, ০৬:০৯ এএম

খাদ্যের সন্ধানে বিরল প্রজাতীর কালোমুখী হনুমানের পাল যশোরের কেশবপুর থেকে মনিরামপুর উপজেলার মুজগন্নি, দুর্গাপুর, সৈয়দ মাহমুদপুর, গোবিন্দপুর, বাটবিলা, বাঙালিপুর, নাগোরঘোপ, ফকিররাস্তা পেরিয়ে এখন পৌর শহরে অবস্থান করছে।

পৌর শহরের মোহনপুর, বিজয়রামপুর, হাকোবা, গাংড়াসহ বেশ কয়েকটি এলাকায় হনুমানের পালের আনাগোনা বেড়েছে। আর এই পাল এলাকার পাট, আম, মিষ্টিকুমড়া, পেয়ারা, লেবু, বেগুন, পটোল, পেঁপে, কলাসহ বিভিন্ন ফসলের ক্ষেতে হানা দিচ্ছে। অন্যদিকে মানুষের বাড়িঘরের আসবাব তছনছসহ রান্না করা খাবারও নিয়ে যাচ্ছে।

জানা যায়, কেশবপুর পৌর শহরের পাশ দিয়ে প্রবাহিত হরিহর নদীর তীরে হনুমানের অভয়ারণ্য গড়ে ওঠে প্রায় দেড় যুগ আগে। সরকার এ অভয়ারণ্যে হনুমানের জন্য খাদ্যও বরাদ্দ করে।

কিন্তু অভিযোগ রয়েছে সংশ্লিষ্টরা প্রতিদিন যে খাদ্য সরবরাহ করেন প্রয়োজনের তুলনায় তা অত্যন্ত অপ্রতুল। ফলে খাদ্যের সন্ধানে হনুমানের দল আশপাশের বিভিন্ন গ্রামে হানা দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত