পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ আরও ১২ জনের করোনা শনাক্ত

আপডেট : ১১ মে ২০২০, ০৭:২৮ পিএম

গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেলে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। রমেক অধ্যক্ষ ডা.নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্তরা হলেন- পুলিশ লাইনের  ৩ সদস্য, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী (৩২), মেট্রোপলিটন পুলিশের এক সদস্য (৩৬), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স (৫৫), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পের এক সদস্য (৩৫), রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী (৩৬), অপর কর্মচারী (৪৬), কুড়িগ্রাম সদর এলাকার এক শিশু (৮), লালমনিরহাট সদর হাসপাতালের কর্মচারী (৪০) ও লালমনিরহাট সাপ্টিমারী এলাকার এক যুবক (১৮)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত