মিরপুরে সাত বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

আপডেট : ১১ মে ২০২০, ১০:১৯ পিএম

রাজধানীর মিরপুরে এক সাত বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

শিশুটির মা দেশ রূপান্তরকে বলেন, শিশুটির বাবা রাজমিস্ত্রির কাজ করেন। তারা মিরপুর ১২ নম্বর এলাকার একটি বাড়িতে তুহিন নামের এক ব্যক্তির সাথে সাবলেটে ভাড়া থাকেন। পেশায় দারোয়ান তুহিন তার দুই সন্তানকে লেখাপড়া শেখানোর দায়িত্ব নেন।

তিনি অভিযোগ করেন, কয়েকদিন আগে তুহিন ওই শিশুটিকে ভয় দেখিয়ে যৌন নিপীড়ন করেন। পরে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি বলে।

শিশুটির মা ওই বাড়ির মালিক এবং প্রতিবেশী অন্যদের বিষয়টি জানান। পরে সোমবার রাতে তিনি এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, আমাদের কাছে এখনও কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত