ইসলামী ব্যাংক বাংলাদেশের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম, কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সামাদ ও অন্য সদস্যরা সভায় অংশ নেন।
