করোনা পরীক্ষা

নারায়ণগঞ্জে এক শিশুর দুই ধরনের রিপোর্ট!

আপডেট : ১২ মে ২০২০, ০৬:৩৬ এএম

নারায়ণগঞ্জের পিসিআর ল্যাবে কভিড-১৯ পরীক্ষার পর দুই রকম তথ্য দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছে এক শিশুর পরিবার। ল্যাব কর্র্তৃপক্ষ বলছে, ‘টাইপে ভুল’ হওয়ায় এ বিভ্রান্তি তৈরি হয়েছে। ওই শিশুর আবারও পরীক্ষা করা হবে। ১২ বছর বয়সী শিশুর পরিবার শহরের চাষাঢ়া এলাকায় বসবাস করে।

ওই শিশুর এক অভিভাবক গণমাধ্যমকর্মীদের বলেন, শনিবার শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের পিসিআর ল্যাবে তার পরিবারের ছয় সদস্যের সবার পরীক্ষা হয়। পরিদন দুপুরে তাকে মোবাইল ফোনে প্রথমে জানানো হয়, ১২ বছর বয়সী ওই শিশুর প্রতিবেদন নেগেটিভ এসেছে। আবার কয়েক ঘণ্টা পর ফোন করে বলা হয়, তার পজিটিভ এসেছে। এতে তারা দুশ্চিন্তায় পড়েছেন। পরিবারের অন্য পাঁচ সদস্যের ফল নেগেটিভ এসেছে বলেও জানান তিনি।

গতকাল সোমবার খানপুর ৩০০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সামসুদ্দোহা সঞ্চয় মোবাইল ফোনে দেশ রূপান্তরকে বলেন, ‘প্রতিবেদনে একটু ঝামেলা হয়েছে। তবে ল্যাবের ভাইরোলজিস্ট নিশ্চিত করেছেন, শিশুর পজিটিভ এসেছে। টাইপিং মিসটেক থেকে দুই ধরনের তথ্য এসেছে। ওই শিশুর পরিবারের অন্য পাঁচ সদস্যের নেগেটিভ এসেছে। তাই বিভ্রান্তি এড়ানোর জন্য শিশুর আজ (গতকাল) আবারও নমুনা নিয়ে পরীক্ষা করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত