করোনা শনাক্তে জামালপুরে পিসিআর ল্যাব উদ্বোধন

আপডেট : ১৩ মে ২০২০, ১২:৫৩ এএম

জামালপুরে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার জন্য রিয়েল টাইম পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজে এ ল্যাবের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

এ ল্যাব চালুর ফলে এখন থেকে জামালপুরে নমুনা পরীক্ষার সুযোগ সৃষ্টি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় যে জট সৃষ্টি হয়েছিল তা অনেকটা কমবে। ল্যাব উদ্বোধনের আগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ মির্জা আজম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত