সুন্দরবনে বাটাগুর কচ্ছপের ডিম থেকে ফুটেছে ৩৪ বাচ্চা

আপডেট : ১৪ মে ২০২০, ০৮:১৫ এএম

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে এবার ‘বাটাগুর বাস্কা’ নামের বিশেষ প্রজাতির কচ্ছপের ডিম থেকে ৩৪টি বাচ্চা ফুটেছে। গতকাল বুধবার সকালে বনের করমজলের কচ্ছপ প্রজনন কেন্দ্রে ডিম থেকে বাচ্চাগুলো ফুটতে শুরু করে। এ সময় একে একে ফুটে বের হয় ৩৪টি বাচ্চা। নষ্ট হয়েছে একটি ডিম।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, গত ১০ মার্চ প্রজনন কেন্দ্রের একটি কচ্ছপ ৩৫টি ডিম দেয়। এরপর ডিমগুলো সংগ্রহ করে রাখা হয় কেন্দ্রের বালুর তৈরি ইনকিউভিশনে (নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতাপূর্ণ জায়গা)। সেখানে দীর্ঘ ৬৫ দিন থাকার পর বুধবার সকালে ওই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। এ বছর প্রথম দফায় ৩৫টি ডিম থেকে ৩৪টি বাচ্চা ফুটেছে। এছাড়া এ বছরেরই গত ২৭ মার্চ অপর আরেকটি কচ্ছপ ২১টি ডিম দেয়। সেগুলো থেকে আগামী ২৭/২৮ মে বাচ্চা ফুটে বের হওয়ার কথা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত