অনলাইন ডেলিভারির সময় সতর্কতা

আপডেট : ১৬ মে ২০২০, ০২:৪৯ এএম

নিত্যপ্রয়োজনীয় কিংবা ঈদের কেনাকাটা অনেকেই এখন অনলাইনে করছেন। সেটুকুই যথেষ্ট নয়। করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে পণ্য ডেলিভারি নেওয়ার সময়ও আপনাকে সচেতন হতে হবে। আর ডেলিভারি-ম্যান কিংবা আপনার অর্ডার করা জিনিস থেকেও সংক্রমণের শিকার হতে পারেন। এর জন্য প্রয়োজন সাবধানতা।

অনলাইনে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিংবা খাবার অর্ডার করার সময় অনেকেই ভয় পাচ্ছেন প্যাকেজিংয়ের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের শিকার হতে পারেন কি না। এ ক্ষেত্রে মনে রাখবেন, ফুড প্যাকেজিংয়ের সময় সংস্পর্শের কারণে সংক্রমিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ হলেও সতর্কতা অবলম্বন করা জরুরি। ফোনেই বলে দিন আপনার অর্ডার করা জিনিসটি আপনার দরজার বাইরে রাখতে। ডোরবেল বাজানোর পর ডেলিভারি করা হয়েছে তা নিশ্চিত করার জন্য আপনাকে কল করবে। এতে আপনি নিজের অর্ডারও পাবেন এবং ডেলিভারি দেওয়া ব্যক্তির কাছ থেকে নিরাপদ দূরত্বও বজায় রাখতে পারবেন। যে ব্যাগটিতে করে ডেলিভারি দেওয়া হবে সেই ব্যাগটি দরজার বাইরেই রেখে দিন। পরের দিন বাড়ির ময়লা সংগ্রহকারী লোকটিকে নিয়ে যেতে বলুন। যদি খাবার হয় তবে খাবারটি একটি পরিষ্কার পাত্রে ঢালুন, প্যাকেজিংটি ডাস্টবিনে ফেলে দিন। যদি আপনার খাবারটি গরম না থাকে তবে খাওয়ার আগে গরম করুন। হাত দিয়ে না খাওয়ার পরিবর্তে চামচ এবং কাঁটা চামচ ব্যবহার করা উচিত। ভালো করে হাত ধুয়ে ফেলুন। ডেলিভারি করা খাবার করোনা প্রুফ করার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে, কিন্তু নিরাপদ থাকার জন্য ভালোভাবে হাত ধোবেন খাওয়ার আগে এবং প্যাকেটে হাত দেওয়ার পর। পোশাক বা অন্য কিছু হলে প্যাকেটের বাইরেটা সাবান পানি দিয়ে মুছে নিন। যদি ধোয়ার মতো কিছু হয় তবে সাবান পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রেখে ধুয়ে নিন।

অনলাইন পেমেন্ট করুন, ক্যাশ পেমেন্ট এড়ানোর চেষ্টা করুন। আপনি যদি নগদ অর্থ দেন তবে পুরো অর্থ দেওয়ার চেষ্টা করুন, যাতে আপনাকে কোনো চেঞ্জ নিতে না হয়। যত দূর সম্ভব, ডিজিটাল পেমেন্ট করুন। টাকা দেওয়া-নেওয়ার সময় অবশ্যই হাত ধুয়ে নেবেন। আর মাস্ক পরে থাকবেন এই সময়টিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত