বাগেরহাটের মোংলায় খেয়াঘাটের মাঝিমাল্লা ও শ্রমিকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করা হয়।
শনিবার দুপুরে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের রামপাল-পেড়িখালী খেয়া পারাপারের মাঝিমাল্লা ও ঘাট শ্রমিকদের হাতে শেখ মোহাম্মদ আলী এসব ত্রাণ সামগ্রী তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাজী জাহিদুল ইসলাম, শেখ ফিরোজ কবির, আলমগীর কবির বাচ্চু, কাজী অজিয়র রহমান, এস এম মহসিন, মাসুদুর রহমান পিয়াল, অহিদুজ্জামান সাবু ও প্রিন্স।
এর আগে ড. শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে মোংলা ও রামপালের ২ হাজার ৬শ ২টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
